1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক নালিতাবাড়ীর নন্নীবাজারে জামায়াতের নির্বাচনী জনসভা: গোলাম কিবরিয়াকে বিজয়ী করার আহ্বান

শ্রীপুরে ৫ বছরের শিশু অপহরণ: ২৪ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ফুলপুর থেকে উদ্ধার, নারী গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
শ্রীপুরে ৫ বছরের শিশু অপহরণ: ২৪ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ফুলপুর থেকে উদ্ধার, নারী গ্রেপ্তার

আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের শ্রীপুরে পাঁচ বছরের এক শিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে অপহরণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশি বিশেষ অভিযানে ময়মনসিংহের ফুলপুর থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং অভিযুক্ত এক নারী অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার হওয়া শিশু রহিমা আক্তার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী (পশ্চিমপাড়া) এলাকার মো. আব্দুল মালেকের মেয়ে। গ্রেপ্তারকৃত অপহরণকারীর নাম রোমেলা (২৮)। সে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের নুর মোহাম্মদের মেয়ে। সে শ্রীপুরের টেপিরবাড়ী এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় কাজ করত।

যেভাবে ঘটে অপহরণ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শিশু রহিমাকে চকোলেট ও খাবারের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায় প্রতিবেশী রোমেলা। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর শিশুটির বাবার মোবাইলে কল করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় মুক্তিপণ না দিলে এবং বিষয়টি পুলিশকে জানালে শিশুকে হত্যার হুমকি দেয় অপহরণকারী।

পুলিশের ঝটিকা অভিযান তাৎক্ষণিকভাবে শিশুর পরিবার শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে দ্রুত তদন্তে নামে পুলিশ। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান শনাক্ত করে বুধবার (২৮ জানুয়ারি) ভোর ৬টার দিকে ময়মনসিংহের ফুলপুর থানার ছোট সোনাই গ্রাম থেকে শিশু রহিমাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী রোমেলাকেও হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের বক্তব্য শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, “অভিযোগ পাওয়ার পরপরই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান শুরু করি। তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারে ২৪ ঘণ্টার মধ্যেই শিশুটিকে নিরাপদ উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট