1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

শেরপুরে জামায়াত নেতা হ’ত্যা’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে
শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

শেরপুরে জামায়াত নেতা রেজাউল করিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।

শুক্রবার বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে শহরের কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়।

উল্লেখ্য, শেরপুর-৩ আসনের ঝিনাইগাতী উপজেলায় ২৮ জানুয়ারি ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল রেজাউল করিম নিহত হন। এ ঘটনার প্রতিবাদেই এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

জেলা জামায়াতের আমির হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন শেরপুর-১ (সদর) আসনের জামায়াত প্রার্থী রাশেদুল ইসলাম, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের প্রার্থী নুরুজ্জামান বাদল, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের প্রার্থী গোলাম কিবরিয়া প্রমুখ।

সমাবেশে জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান বলেন,
“আমাদের ভাই শহীদ রেজাউল করিমের হত্যার প্রতিশোধ হিসেবে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার নিরঙ্কুশ জয় ছিনিয়ে আনতে হবে। এ পথে যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, তাহলে আমরা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকব। রেজাউলের মতো রক্ত দিতে আমরা প্রস্তুত।”

সমাবেশে অন্য বক্তারা বলেন, রেজাউল করিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে প্রয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে। তারা আরও বলেন, আগামী দিনে কোনো কর্মসূচিতে প্রশাসন নীরব ভূমিকা পালন করলে শেরপুরে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা স্টেডিয়ামে শহীদ রেজাউল করিমের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ সময় শেরপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াত ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট