1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

চাটখিলে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে
চাটখিলে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার | চাটখিল তারিখ: ০২ ফেব্রুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সমর্থনে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে চাটখিল পৌরসভার ৩নং ইউনিটের দশানি টবগা গ্রামে এই বৈঠকের আয়োজন করা হয়। স্থানীয় নেতা মাহবুব আলম সবুজের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই বৈঠকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবুর সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন:

  • উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা মফিজ উল্যাহ

  • সৌদি আরব আবা শাখা বিএনপির সভাপতি ফখরুল ইসলাম

  • চাটখিল বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান

  • পৌরসভা বিএনপি নেতা মাহবুব আলম সবুজ

  • পৌরসভা মৎস্যজীবী দলের আহ্বায়ক মীর হোসেন মিলন

এছাড়াও সভায় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জাকির হোসেন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য আলী আকবর প্রমুখ।

উঠান বৈঠকে লোকমান হোসেন, মির্জা আহমেদ লোকমান, ওমর ফারুক, শাহজাহান মোল্লাসহ চাটখিল পৌরসভা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সকলকে শামিল হওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট