
আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। এরই অংশ হিসেবে নন্নীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মু. গোলাম কিবরিয়া (ভিপি)।
নন্নী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ও অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন:
“আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে নালিতাবাড়ীর কৃতিসন্তান গোলাম কিবরিয়াকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এলাকার উন্নয়ন ও ইনসাফ কায়েমে জামায়াতের বিকল্প নেই।”
সভায় আরও বক্তব্য রাখেন:
মাওঃ আফসার উদ্দিন (উপজেলা জামায়াতের আমির)
আব্দুল মোমেন (পৌর জামায়াতের সেক্রেটারি)
আঃ করিম (উপজেলা খেলাফত মজলিসের সভাপতি)
মাওঃ তাজুল ইসলাম (সাধারণ সম্পাদক, খেলাফত মজলিস)
শামসুল আলম সওদাগর (ব্যবসায়ী নেতা)
মুস্তাফিজুর রহমান (জকসু নির্বাচিত নেতা)
নির্বাচনী এই জনসভাকে কেন্দ্র করে নন্নীবাজার ও আশেপাশের এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সভায় বক্তারা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলমত নির্বিশেষে সকলকে ভোটকেন্দ্রে যাওয়ার এবং তাদের প্রার্থীর পক্ষে জনমত গড়ার আহ্বান জানান।