1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নান্দাইলে নারী ভোটারদের মাঝে ‘ফুলকপি’ প্রতীকের গণজোয়ার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে
নান্দাইলে নারী ভোটারদের মাঝে ‘ফুলকপি’ প্রতীকের গণজোয়ার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে নির্বাচনী সমীকরণ বদলে দিচ্ছে নারী ভোটারদের সমর্থন। এই আসনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) প্রতীক ‘ফুলকপি’ নিয়ে নারী ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও গণজোয়ার সৃষ্টি হয়েছে।

উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে আয়োজিত ধারাবাহিক উঠান বৈঠকগুলোতে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখন টক অব দ্য টাউন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গ্রামগঞ্জে নিয়মিত উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এসব বৈঠকে গৃহিণী, শিক্ষার্থী ও বয়স্ক নারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, নারীরা এখন আর কেবল দর্শক নন, বরং তারা সরাসরি প্রার্থীর কাছে তাদের সামাজিক সমস্যা, উন্নয়ন চাহিদা ও প্রত্যাশার কথা তুলে ধরছেন।

ময়মনসিংহ-৯ আসনে বিডিপি ও জামায়াতে ইসলামীসহ ১১ দল সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট এ.কে.এম আনোয়ারুল ইসলাম চান প্রতিটি উঠান বৈঠকে চষে বেড়াচ্ছেন। তিনি নারী ভোটারদের উদ্দেশে বলেন:

“নারীরা সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির মূল চালিকাশক্তি। আপনাদের সম্মান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই আমার রাজনীতির প্রধান অঙ্গীকার। নির্বাচিত হলে নারীদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা বিস্তার এবং স্বাস্থ্যসেবা উন্নয়নে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দেব।”

তিনি আরও আশ্বাস দেন যে, নির্বাচিত হলে নান্দাইলকে নারী নির্যাতন ও বৈষম্যমুক্ত একটি মডেল উপজেলায় রূপান্তর করা হবে।

স্থানীয় নারী ভোটাররা জানান, আগে কখনো প্রার্থীর সঙ্গে এভাবে সরাসরি কথা বলার সুযোগ পাননি। উঠান বৈঠকের মাধ্যমে প্রার্থীর পরিকল্পনা জানতে পেরে তারা ভোটকেন্দ্রে গিয়ে ‘ফুলকপি’ প্রতীকে ভোট দেওয়ার ব্যাপারে বেশ আগ্রহী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নান্দাইল আসনে নারী ভোটারদের একটি বড় অংশ যেদিকে ঝুঁকবে, নির্বাচনী ফলাফলে তার বড় প্রভাব পড়বে। সেই হিসেবে নারীদের এই ব্যাপক সমর্থন ফুলকপি প্রতীকের প্রার্থীকে অনেকটা সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট