1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

শ্রীবরদীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধ/র্ষ/ণ: নারায়ণগঞ্জ থেকে মূল আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে
শ্রীবরদীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধ/র্ষ/ণ: নারায়ণগঞ্জ থেকে মূল আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

শেরপুরের শ্রীবরদীতে মাদ্রাসা পড়ুয়া এক নাবালিকা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মূল আসামি মো. মামুন মিয়া (২১)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। একই অভিযানে অপহৃত ওই ভিকটিমকেও উদ্ধার করতে সক্ষম হয়েছে আভিযানিক দলটি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় র‍্যাব-১৪ (জামালপুর) এবং র‍্যাব-১১ (নারায়ণগঞ্জ) এর একটি যৌথ আভিযানিক দল নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কোতোয়ালের বাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মামুন মিয়া শেরপুর জেলার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামুন মিয়া ওই মাদ্রাসাছাত্রীকে যাতায়াতের পথে প্রায়ই উত্যক্ত করত। বিষয়টি ছাত্রীর পরিবার জানতে পেরে মামুনকে নিষেধ করলে সে ক্ষিপ্ত হয়। গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে ভিকটিম প্রাইভেট পড়তে যাওয়ার সময় মামুন তাকে জোরপূর্বক সিএনজিতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ভিকটিমের মা আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়। মামলা হওয়ার পর থেকেই আসামি মামুন পলাতক ছিল।

র‌্যাব-১৪, সিপিসি-১ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ঘটনার পর থেকেই র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত হওয়ার পর নারায়ণগঞ্জের বউবাজার এলাকায় ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে ভিকটিমকে উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত মামুন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে প্রদান এবং গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট