1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

চিরিরবন্দরে বাসের ধাক্কায় আরএফএল প্রতিনিধি নিহত: মহাসড়ক অবরোধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে
চিরিরবন্দরে বাসের ধাক্কায় আরএফএল প্রতিনিধি নিহত: মহাসড়ক অবরোধ
পি. কে রায়, বিশেষ প্রতিনিধি (দিনাজপুর):
দিনাজপুরের চিরিরবন্দরে দ্রুতগামী বাসের ধাক্কায় আরএফএল কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) মো. রাকিব হোসেন (২৭) নিহত হয়েছেন। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৬:৪৫ মিনিটের দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী বাজারের পূর্ব পাশে তৈইপাড়া নামক স্থানে দশমাইল হাইওয়ে মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব হোসেন ঠাকুরগাঁও জেলার হরিহরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
দুর্ঘটনার বিবরণ
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব মোটরসাইকেল যোগে ঠাকুরগাঁও থেকে নীলফামারীর সৈয়দপুরে আরএফএল কোম্পানিতে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত গতিতে পালিয়ে যায়।
মহাসড়ক অবরোধ ও ভোগান্তি
দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা দশমাইল হাইওয়ে মহাসড়ক অবরোধ করেন। দীর্ঘ সময় অবরোধ চলায় মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে, এতে সাধারণ যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন। পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুল কবির বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট