1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

যমুনা ছাড়লেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ফিরলেন নিজ বাসভবনে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা হিসেবে দীর্ঘ ১৮ মাস যমুনায় অবস্থানের পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে তিনি গুলশানে নিজের বাসভবনে ফিরে যান।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শনিবার বিকেল ৩টা ৫৫ মিনিটে ড. ইউনূসের গাড়িবহর যমুনা প্রাঙ্গণ ত্যাগ করে। নিরাপত্তা বাহিনীর সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনাড়ম্বরপূর্ণ এক আনুষ্ঠানিকতার মাধ্যমে তিনি যমুনা থেকে সরাসরি গুলশানের বাসভবনের উদ্দেশ্যে রওনা হন। এর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী শাসনের একটি বিশেষ অধ্যায়ের সমাপ্তি ঘটল।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সৃষ্ট অস্থির পরিস্থিতিতে ড. ইউনূস দেশের দায়িত্ব গ্রহণ করেন। ৮ আগস্ট তিনি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন এবং রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’কে তাঁর কার্যালয় ও সরকারি বাসভবন হিসেবে ব্যবহার শুরু করেন। প্রশাসনে পুনর্গঠন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন ছিল তাঁর মেয়াদের প্রধান চ্যালেঞ্জ।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে বিএনপি। নতুন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ড. ইউনূস যমুনা ছাড়ার প্রস্তুতি নেন।

দায়িত্ব ছাড়ার প্রাক্কালে গত ২২ ফেব্রুয়ারি তিনি দীর্ঘ বিরতির পর মিরপুরে তাঁর প্রতিষ্ঠিত ‘ইউনূস সেন্টার’ পরিদর্শন করেন। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এখন থেকে তিনি তাঁর সামাজিক ব্যবসা, ক্ষুদ্রঋণ, গবেষণা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বক্তৃতা কার্যক্রমে পুনরায় মনোযোগ দেবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট