1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হ/ত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার শ্রীবরদীতে ব্র্যাকের উদ্যোগে ৩২ কিশোরীকে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ ও সনদ প্রদান বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন ক্লাস নিলেন ইউএনও বকশীগঞ্জে সাত দিনেও খোঁজ মেলেনি দুই ছাত্রীর, থানায় অভিযোগ মধুপুরে জমি নিয়ে বিরোধ: আতঙ্কে দিন কাটছে মালেকের দরিদ্র পরিবারের অপপ্রচার ও উসকানির প্রতিবাদে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল বাঘায় ব্র্যাকের উদ্যোগে ১৫ কিশোরীকে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির

রায়পুরে তুচ্ছ ঘটনায় অটোচালকের কিল-ঘুষি: যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে
রায়পুরে তুচ্ছ ঘটনায় অটোচালকের কিল-ঘুষি: যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু

হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি | লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে রিকশা দাঁড় করানো নিয়ে বাকবিতণ্ডা মীমাংসা করতে গিয়ে এক অটোচালকের কিল-ঘুষিতে বেলাল হোসেন মিশোরী (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পৌর শহরের মেইন রোডে হান্নানের ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন মিশোরী উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং স্থানীয় একজন ব্যবসায়ী ছিলেন।

ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম বায়োতির ছেলে অটোচালক আরমানের (৩৫) সাথে কবির মহুরী (৫৫) নামে এক বৃদ্ধের রিকশা দাঁড় করানো নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় পরিস্থিতি শান্ত করতে এবং বিষয়টি মীমাংসা করতে এগিয়ে আসেন বেলাল হোসেন মিশোরী।

এতে অটোচালক আরমান ক্ষিপ্ত হয়ে বেলাল হোসেনের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করেন। একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

বিক্ষোভ ও যান চলাচল বন্ধ

এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা রায়পুর মেইন সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপরাধীকে গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশের বক্তব্য

ঘটনার পর থেকে অভিযুক্ত আরমান পলাতক রয়েছে। রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান জানান, “তুচ্ছ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট