1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নোয়াখালীতে টেন্ডার বক্সে জোরপূর্বক সিডিউল জমা: শ্রমিকদল নেতার কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে
নোয়াখালীতে টেন্ডার বক্সে জোরপূর্বক সিডিউল জমা: শ্রমিকদল নেতার কারাদণ্ড

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬

নোয়াখালী: সদর উপজেলায় সরকারি হাট-বাজার ইজারা নিলামের টেন্ডার বক্সে সময় শেষ হওয়ার পর জোরপূর্বক সিডিউল ঢোকানোর অভিযোগে মো. হারুন নামে এক শ্রমিকদল নেতাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মো. হারুন (৪২) নোয়াখালী পৌরসভা শ্রমিকদলের যুগ্ম-আহ্বায়ক এবং পৌরসভার উজ্জ্বলপুর এলাকার মো. শহীদ উল্যার ছেলে।

ঘটনার বিবরণ

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) সদর উপজেলার ৩৩টি হাট-বাজারের ইজারা নিলামের টেন্ডার জমা দেওয়ার শেষ দিন ছিল। নির্ধারিত সময় শেষ হওয়ার পর জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় ও সদর উপজেলা ভূমি কার্যালয় থেকে টেন্ডার বক্সগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে আসা হচ্ছিল।

দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে ইউএনও কার্যালয়ের সিঁড়িতে দাঁড়িয়ে হারুন জোরপূর্বক ২-৩টি সিডিউল টেন্ডার বক্সে ঢুকিয়ে দেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে সিসি ক্যামেরার মাধ্যমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম জানতে পারেন এবং অভিযুক্তকে আটকের নির্দেশ দেন। পরে পুলিশ তাকে নিচতলা থেকে আটক করে।

ভ্রাম্যমাণ আদালতের রায়

আটকের পর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ নেওয়াজ তানভীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, নির্ধারিত সময় শেষ হওয়ার পরও জোর করে টেন্ডার সিডিউল জমা দেওয়ার অপরাধে হারুনকে দুই দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

দলীয় প্রতিক্রিয়া

এ বিষয়ে নোয়াখালী জেলা শ্রমিকদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন জানান, বিষয়টি তিনি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জেনেছেন। দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে অভিযুক্ত নেতার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।


“সময় শেষ হওয়ার পরও জোর করে সিডিউল জমা দেওয়া হয়, যা সিসি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ে। সরকারি কাজে বিঘ্ন ও অনিয়ম করায় তাকে সাজা দেওয়া হয়েছে।”

শাহ নেওয়াজ তানভীর, নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট