1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

চাটখিলে নিখোঁজ যুবকের পোড়া ও অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে
চাটখিলে নিখোঁজ যুবকের পোড়া ও অর্ধগলিত মরদেহ উদ্ধার

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, চাটখিল: নোয়াখালীর চাটখিল পৌরসভায় নিখোঁজের তিন দিন পর খোকন (২৫) নামে এক যুবকের পোড়া ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত খোকন পৌরসভার ৫নং ওয়ার্ডের দৌলতপুর গ্রামের মোঃ ফারুক হোসেনের ছেলে।

ঘটনার বিবরণ: পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে খোকন বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে গতকাল রবিবার রাত ১০টার দিকে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মরদেহ উদ্ধার: জিডি করার পর রাতেই পুলিশি তৎপরতা শুরু হয়। রবিবার দিবাগত রাত ১০টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ডের দৌলতপুর এলাকায় সাবেক এমপি অ্যাডভোকেট মাহবুবুর রহমানের বাড়ির বাউন্ডারির ভেতর একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোকনের পোড়া ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

পুলিশের বক্তব্য: চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা খোকনকে হত্যার পর তথ্যপ্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে মরদেহে আগুন ধরিয়ে দিয়েছিল।

ওসি আরও জানান, সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এবং তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট