1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবি সীমান্তে ভারতীয় বৃদ্ধকে পুশ ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ ক্ষেতলালে বুদ্ধি প্রতিবন্ধী তরুণী ধর্ষণ: ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি গ্রেফতার শেরপুরে কিশোরীদের কর্মসংস্থান ও হাঁস-মুরগি পালনে দিনব্যাপী প্রশিক্ষণ শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রদর্শনীর উদ্বোধন কেন্দুয়ায় ৭ বছরের কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগে জন্মদাতা পিতা গ্রেফতার শ্রীপুরে কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় রাস্তা ও ড্রেন প্রকল্পের উদ্বোধন: অবসান হচ্ছে যুগান্তকারী ভোগান্তির পদ্মা ভাঙন থেকে চারঘাট-বাঘা রক্ষায় জরুরি প্রকল্পের উদ্বোধন মধুপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: রোপণ করা হলো এক হাজার তালের চারা বাঘার চকরাজাপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন: বিএনপি ও যুবদল নেতাদের অংশগ্রহণ

কেন্দুয়ায় ৭ বছরের কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগে জন্মদাতা পিতা গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
কেন্দুয়ায় ৭ বছরের কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগে জন্মদাতা পিতা গ্রেফতার

সাইফুল আলম দুলাল, সিনিয়র স্টাফ রিপোর্টার

আপডেট: ১৪ জুন ২০২৬

কেন্দুয়া (নেত্রকোণা): নেত্রকোণার কেন্দুয়ায় সাত বছরের এক কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগে তার জন্মদাতা পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) দুপুরে কেন্দুয়া পৌর শহর এলাকা থেকে তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত সাইদুল ইসলাম (৫৫) উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের মৃত আব্দুল ছোবহানের ছেলে। পেশায় তিনি একজন গ্রাম পুলিশ এবং বর্তমানে কেন্দুয়া বাসস্ট্যান্ড এলাকায় বসবাস করেন।

মায়ের অনুপস্থিতিতে পাশবিক নির্যাতন

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জুন দিবাগত রাত সাড়ে আটটার দিকে শিশুটির মা স্থানীয় একটি মুদি দোকানে কয়েল ও তার ছোট সন্তানের জন্য বিস্কুট কিনতে যান। ঘরে কেউ না থাকার এই সুযোগে সাইদুল ইসলাম তার নিজের শিশুকন্যার ওপর পাশবিক নির্যাতন চালায়। ঘটনার রাতে ভয়ে শিশুটি কাউকে কিছু না বললেও, পরদিন ১২ জুন তার বাবা বাড়ি থেকে বের হয়ে গেলে সে পুরো বিষয়টি মাকে খুলে বলে।

ঘটনা জানার পর, ১২ জুন দিবাগত রাত ১২টার পর (১৩ জুন) শিশুটির মা বাদী হয়ে কেন্দুয়া থানায় স্বামী সাইদুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

অভিযুক্ত ব্যক্তি ১০ সন্তানের জনক স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাইদুল ইসলামের দুটি সংসার রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি ১০ সন্তানের জনক। তার প্রথম সংসারে ৩ মেয়ে ও ২ ছেলে এবং দ্বিতীয় সংসারে ৪ মেয়ে ও ১ ছেলে রয়েছে। ধর্ষণের শিকার হওয়া সাত বছরের এই শিশুটি তার দ্বিতীয় সংসারের তৃতীয় সন্তান।

পুলিশি অভিযান ও আইনি পদক্ষেপ

মামলার এজাহার দায়েরের পরপরই কেন্দুয়া থানা পুলিশের একটি দল অভিযানে নামে। অভিযানের নেতৃত্ব দেন মামলার তদন্ত কর্মকর্তা ও কেন্দুয়া থানার সেকেন্ড অফিসার মো. রেজাউল করিম। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পৌর শহর থেকে অভিযুক্ত সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাকসুদ মুঠোফোনে জানান, “নিজের সাত বছরের কন্যাসন্তানকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে আজ (শনিবার) আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। স্থানীয় বাসিন্দারা এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট