1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর সদরে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন রাণীনগরে হাটে কোরবানির গরু কিনতে এসে ক্রেতার এক লাখ টাকা খোয়া আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষাকেন্দ্র, সর্বত্রই কড়া নজর পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত রাণীনগরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বাঘায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন: আছান আলীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্ননীড়’-এর চাবি শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন; প্রধান অতিথি ফাহিম চৌধুরী মধুপুরে দুই মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অসুস্থতার অজুহাতে ছুটির অভিযোগ: ক্লাসের বদলে দেখা মিলল আদালতে! বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি চাঁদ: নগদ অর্থ সহায়তা ও সরকারি ঘর প্রদানের আশ্বাস

ঝিনাইগাতীতে বিএনপি নেতাকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট, থানায় জিডি দায়ের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে
ঝিনাইগাতী থানার সামনে সাংবাদিক এবং স্থানীয়রা; ফেসবুক অপপ্রচারের প্রতিবাদ
বিএনপি নেতা আব্দুল মান্নানের নামে ফেসবুকে মানহানিকর পোস্টের ঘটনায় ঝিনাইগাতী থানায় জিডি দায়ের।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, উপজেলার বিএনপি আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নানকে নিয়ে একটি ফেক আইডি খুলে অপপ্রচার চালানো হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে মান্নানের ভাতিজা মো. মনির হোসেন (১৭) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় জিডি করেন। জিডির নম্বর-১৩৭৭।

জিডি সূত্রে জানা গেছে, ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট করা হয়েছে। পোস্টের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিকভাবে আব্দুল মান্নানকে হেয় করার চেষ্টা করা হয়েছে।

এ বিষয়ে বিএনপি নেতা আব্দুল মান্নান বলেন, “ব্যক্তিগতভাবেই মাঝে মাঝে ফেসবুকে পোস্টের মাধ্যমে আমাকে আক্রমণ করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানের হানি করার চেষ্টা চলছে। আমি এ বিষয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, “বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে হাতে নিয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমে কারও সুনাম ক্ষুণ্ন করার মতো অপপ্রচারকে হেলাফেলা করা হবে না। জিডির ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট