1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ নালিতাবাড়ীতে যানজটে আটকা পড়ে পথেই রোগীর মৃত্যু: জনমনে তীব্র ক্ষোভ পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা: সাংগঠনিক গতিশীলতার ওপর গুরুত্বারোপ শেরপুরের চেল্লাখালি নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক টঙ্গীতে গোপনে চতুর্থ বিয়ের চেষ্টা: তিন স্ত্রীর পর এবার স্থানীয়দের হাতে ধরা পড়ল যুবক শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা: ঘটনাস্থলে মিলল নারীর ওড়না ও জুতা রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি শেরপুরে কমছে পাহাড়ি ঢলের পানি, তবে কাটেনি বোরো চাষিদের দুশ্চিন্তা চাটখিলে রাতের অন্ধকারে অতর্কিত সন্ত্রাসী হামলা: জীবনের নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন তেঁতুলিয়ায় মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়, হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূর মৃত্যু

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে মধুপুরে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে
মধুপুরে ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে মশাল হাতে বিক্ষোভ মিছিল করছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
মধুপুরে ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে মশাল হাতে বিক্ষোভ মিছিল করছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলের শতাধিক নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় মধুপুর পৌর শহরে এ বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে উপজেলা গণঅধিকার পরিষদ।

সন্ধ্যায় মধুপুর বাসাবাড়ি মার্কেট এলাকা থেকে মশাল হাতে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকার আনারস চত্বরে সমাবেশে রূপ নেয়।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন—টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মধুপুর উপজেলা গণঅধিকার পরিষদের প্রধান সমন্বয়ক সবুজ মিয়া, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একরামুল খান অনিক, জেলা গণঅধিকার পরিষদের সদস্য এস.এম.এ হামিদ, জুলাই আন্দোলনের ছাত্র নেতা কামরান হাসান বর্ষণ, জেলা ছাত্র সমন্বয়ক বুলবুল আহমেদ, শ্রমিক নেতা হাফেজসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হয়েছে, যা গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি অশনি সংকেত। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশ শেষে নেতাকর্মীরা ঘোষণা দেন, ভিপি নুর ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আন্দোলন আরও বেগবান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট