1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর সদরে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন রাণীনগরে হাটে কোরবানির গরু কিনতে এসে ক্রেতার এক লাখ টাকা খোয়া আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষাকেন্দ্র, সর্বত্রই কড়া নজর পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত রাণীনগরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বাঘায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন: আছান আলীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্ননীড়’-এর চাবি শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন; প্রধান অতিথি ফাহিম চৌধুরী মধুপুরে দুই মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অসুস্থতার অজুহাতে ছুটির অভিযোগ: ক্লাসের বদলে দেখা মিলল আদালতে! বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি চাঁদ: নগদ অর্থ সহায়তা ও সরকারি ঘর প্রদানের আশ্বাস

বাঘায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে
বাঘায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভা
বাঘায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভা

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৭ হিজরী উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। আলোচনা সভার সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন বাঘা উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল কালাম আজাদ এবং বাঘা ফাজিল মাদরাসার প্রভাষক ইব্রাহিম খলিল।

এছাড়া বক্তব্য রাখেন বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ ও বাঘা ফাজিল মাদরাসার প্রভাষক হাফেজ ক্বারী ইন্তাজ আলী।

আলোচকরা তাঁদের বক্তব্যে হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ, কর্মমুখী দিক ও মানবকল্যাণে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা সমাজে শান্তি, সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মহানবী (সাঃ)-এর শিক্ষার আলোকে জীবন গড়ার আহ্বান জানান।

শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট