1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর সদরে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন রাণীনগরে হাটে কোরবানির গরু কিনতে এসে ক্রেতার এক লাখ টাকা খোয়া আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষাকেন্দ্র, সর্বত্রই কড়া নজর পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত রাণীনগরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বাঘায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন: আছান আলীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্ননীড়’-এর চাবি শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন; প্রধান অতিথি ফাহিম চৌধুরী মধুপুরে দুই মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অসুস্থতার অজুহাতে ছুটির অভিযোগ: ক্লাসের বদলে দেখা মিলল আদালতে! বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি চাঁদ: নগদ অর্থ সহায়তা ও সরকারি ঘর প্রদানের আশ্বাস

বাঘায় মনিগ্রাম ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে
বাঘার মনিগ্রাম ইউনিয়ন বিএনপির কর্মীসভায় বক্তব্য রাখছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ
বাঘার মনিগ্রাম ইউনিয়ন বিএনপির কর্মীসভায় বক্তব্য রাখছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ

আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর বাঘা উপজেলার ৪নং মনিগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও দলের ঘোষিত ৩১ দফা মূল্যায়ন বিষয়ক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মীসভা বসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু ও উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন।

এছাড়াও উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন, বাজু বাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রঞ্জু, আড়ানী পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সভায় সভাপতিত্ব করেন ৪নং মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেলাল উদ্দিন (রিয়াল)। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ (মুকুল) ও মো. সাইদুর রহমান (কালু)।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা ধানের শীষ প্রতীককে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হোন। জাতীয়তাবাদী দল বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

সভায় বক্তারা দলের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট