1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

রিকশাচালকের ছেলে রতন স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে
রিকশাচালকের ছেলে অর্ণব হাসান রতন ৪৮তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে পরিবার ও গ্রামকে গর্বিত করেছেন।
রিকশাচালকের ছেলে অর্ণব হাসান রতন ৪৮তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে পরিবার ও গ্রামকে গর্বিত করেছেন।

আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের কৃতী সন্তান অর্ণব হাসান রতন ৪৮তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার এই সাফল্যে পরিবারসহ পুরো গ্রামবাসী আনন্দিত ও গর্বিত।

অর্ণব ২০১৭ সালে কেশবপুর হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং ২০১৯ সালে নিউ গভঃ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ায় ভর্তি হন এবং সফলভাবে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

অর্ণবের বাবা মো. সুন্টু আলী একজন রিকশাচালক এবং মা মোসা. চিনুয়ারা বেগম গৃহিণী। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও অর্ণব কঠোর পরিশ্রম, মেধা ও আত্মবিশ্বাসের জোরে এ সাফল্য অর্জন করেছেন।

অর্ণবের বড় ভাই কৃষিবিদ মো. জিনারুল ইসলাম বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি তাদের দুই ভাইয়ের পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার দোয়া চেয়েছেন।

দুই ভাইয়ের এই সাফল্য প্রমাণ করেছে, গ্রামীণ পরিবেশ কিংবা আর্থিক সীমাবদ্ধতা কোনো বাধা নয়—মেধা, অধ্যবসায় ও নিষ্ঠা থাকলে বড় অর্জন সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট