1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন জামালপুর পৌরসভা দল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে
“জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দিচ্ছেন বিভাগীয় কমিশনার”
জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনালে সরিষাবাড়ী পৌরসভাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো জামালপুর পৌরসভা দল

জামালপুর প্রতিনিধি:

জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে জামালপুর পৌরসভা দল। তারা ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে সরিষাবাড়ী পৌরসভা দলকে।

জামালপুর পৌরসভার হয়ে গোল দুটি করেন টুটুল ও আরমান ফয়সাল আকাশ। অন্যদিকে সরিষাবাড়ীর হয়ে একমাত্র গোলটি করেন বিদেশি ফুটবলার হোসেন।

খেলা শেষে প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মুক্তার হোসেন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাছিনা বেগম।

১৫ সেপ্টেম্বর বিকেলে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই ফাইনাল খেলার আয়োজন করা হয়। খেলা উপভোগ করতে স্টেডিয়ামের গ্যালারি ও মাঠের চারপাশে উপচেপড়া দর্শক সমাগমে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট