1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক নালিতাবাড়ীর নন্নীবাজারে জামায়াতের নির্বাচনী জনসভা: গোলাম কিবরিয়াকে বিজয়ী করার আহ্বান

নান্দাইলে মাদক নির্মূলে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান ইউএনও সারমিনা সাত্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে
“নান্দাইলের ইউএনও সারমিনা সাত্তার মাদকবিরোধী সচেতনতার আহ্বান জানাচ্ছেন”
মাদকমুক্ত নান্দাইল গড়তে ইউএনও সারমিনা সাত্তার অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন

ফরিদ মিয়া
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

মাদক নির্মূলে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার।

নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন—সন্তান হঠাৎ করেই একদিনে মাদকাসক্ত হয়ে পড়ে না। তাই প্রতিটি অভিভাবককে সন্তানের চলাফেরা ও আচার-আচরণ বিষয়ে সতর্ক থাকতে হবে। স্কুল ও প্রাইভেট ক্লাশ কখন শেষ হয়, সন্তান নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে কি না, কার সঙ্গে মিশছে এবং কোথায় আড্ডা দিচ্ছে—এসব বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেন তিনি।

ইউএনও সারমিনা সাত্তার উল্লেখ করেন, একজন মাদকাসক্ত সন্তানের চেয়ে বড় অভিশাপ আর কিছু হতে পারে না। নান্দাইলের যেসব স্থানে মাদক সংক্রান্ত কার্যক্রম চলছে সেসব তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নান্দাইলকে মাদকমুক্ত করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। “মাদকের বিরুদ্ধে না বলুন”—এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

মাদক গ্রহণ ও কেনাবেচার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন ইউএনও সারমিনা সাত্তার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট