1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

সানন্দবাড়ীতে জিঞ্জিরাম জোনের ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে
“জামালপুরের দেওয়ানগঞ্জে সানন্দবাড়ীতে জিঞ্জিরাম জোনের ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান।”
“জামালপুরের দেওয়ানগঞ্জে সানন্দবাড়ীতে জিঞ্জিরাম জোনের ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান।”

মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ প্রতিনিধি/

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে জিঞ্জিরাম জোনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। বুধবার (১৭ সেপ্টেম্বর) সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয় ও সানন্দবাড়ী কলেজ মাঠে শুরু হওয়া এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উৎসবমুখর অংশগ্রহণ দেখা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শামছুল হক মাস্টার। প্রধান অতিথি ছিলেন চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম। উদ্বোধন করেন চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ নাজিম উদ্দীন, মৌলভীরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জালাল, মিতালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মৌলভীরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম সোহেল রানা এবং সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক। এছাড়া প্রতিযোগিতা উপ-কমিটির দায়িত্বে ছিলেন সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন।

ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষকরা। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট