1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

শুধু বানভাসিদের পাশেই নয়, ভারি বৃষ্টিতে পানিবন্দি মানুষের পাশে দাঁড়ালেন বাঘার মানবিক মিঠু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে
বাঘায় পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন মানবিক মিঠুর পিতা হামিদুল ইসলাম।
বাঘায় পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন মানবিক মিঠুর পিতা হামিদুল ইসলাম।

আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর বাঘায় টানা ভারি বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়া একশ’রও বেশি পরিবারের পাশে দাঁড়ালেন আমেরিকান প্রবাসী আমিনুল ইসলাম মিঠু। মানবিক সহায়তা হিসেবে এসব পরিবারের মাঝে চাল, ডাল ও মুড়ি বিতরণ করা হয়েছে।

শনিবার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর মিঞা পাড়া, ক্ষুদিছয়ঘটি গ্রামের খা পাড়া ও হিজলপল্লী এলাকায় এই সহায়তা পৌঁছে দেন মিঠুর পিতা, অবসরপ্রাপ্ত সেনা অফিসার হামিদুল ইসলাম।

এসময় তিনি জানান, তার ছেলে মিঠু দীর্ঘদিন ধরেই মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তিনি সবসময় এগিয়ে আসেন।

সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন বাজুবাঘা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সেক্রেটারি জামবার আলী, চন্ডিপুর বাজার মসজিদ কমিটির সাবেক সভাপতি ছমির উদ্দীন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হালিম মিঞা, বিএনপির ওয়ার্ড সভাপতি সাবাজ আলী, যুবদলের ওয়ার্ড সভাপতি মামুন হোসেন, আব্দুল হামিদ মিঞাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট