1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

চা কারখানার পরিচালক পক্ষের দ্বন্দ্বে মামলার শিকার উদ্যোক্তা, সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে
শেরপুরের উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ভুক্তভোগী উদ্যোক্তা আরিফ হোসেন।
শেরপুরের উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ভুক্তভোগী উদ্যোক্তা আরিফ হোসেন।

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার :
শেরপুরের উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক পক্ষের দ্বন্দ্বে হয়রানির শিকার হয়েছেন একদল তরুণ উদ্যোক্তা। এ ঘটনায় প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চা কারখানায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তরুণ উদ্যোক্তা আরিফ হোসেন জানান, দীর্ঘদিন ধরে পরিচালকদের দ্বন্দ্বের কারণে কারখানাটি বন্ধ ছিল। একপক্ষে ছিলেন সাবেক শিক্ষা অফিসার বোরহান উদ্দিনের স্ত্রী আইরিন পারভীন, তাঁর সন্তান ও ভায়রা ভাই, আরেক পক্ষে ছিলেন আব্দুর রাজ্জাক ও তারিকুল ইসলাম।

তিনি বলেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর নতুন উদ্যোক্তাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়। সে সময় এমডি ও সংখ্যাগরিষ্ঠ পরিচালকদের সিদ্ধান্ত অনুযায়ী আদালতের অনুমতি নিয়ে পাঁচজন তরুণ উদ্যোক্তা চুক্তির মাধ্যমে চা কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু করেন। এতে শতাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।

কিন্তু এর অল্প কিছুদিন পরেই আব্দুর রাজ্জাক বাদী হয়ে চেয়ারম্যান আইরিন পারভীন, পরিচালক শাহ আলম মিঠু, সাবেক শিক্ষা অফিসার বোরহান উদ্দিন ও তাঁর ছোট ভাই রাকিব হোসেনকে বিবাদী করে মামলা দায়ের করেন। এ মামলার মাধ্যমে তাদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন আরিফ হোসেন।

তিনি আরও বলেন, “পরিচালক পক্ষের দ্বন্দ্বের কারণে যদি চা কারখানাটি আবার বন্ধ হয়ে যায়, তবে শতাধিক পরিবার কর্মসংস্থান হারাবে। একই সঙ্গে সরকারের রাজস্ব আয় কমে যাবে এবং চা চাষীরাও ক্ষতিগ্রস্ত হবে।”

আরিফ হোসেন মামলাটিকে ‘অহেতুক হয়রানি’ হিসেবে উল্লেখ করে এ থেকে মুক্তির দাবি জানান। তিনি বলেন, “আমরা কারখানার সাথে সম্পৃক্ত এবং চা শিল্পকে সচল রাখার চেষ্টা করছি। অথচ অযথা আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

সংবাদ সম্মেলনে নতুন উদ্যোক্তা রাকিব হোসেন, কারখানার কর্মী মকলেছার রহমান, মন্তাজ আলী, শ্রমিক ও স্থানীয় চা চাষীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট