1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর সদরে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন রাণীনগরে হাটে কোরবানির গরু কিনতে এসে ক্রেতার এক লাখ টাকা খোয়া আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষাকেন্দ্র, সর্বত্রই কড়া নজর পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত রাণীনগরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বাঘায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন: আছান আলীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্ননীড়’-এর চাবি শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন; প্রধান অতিথি ফাহিম চৌধুরী মধুপুরে দুই মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অসুস্থতার অজুহাতে ছুটির অভিযোগ: ক্লাসের বদলে দেখা মিলল আদালতে! বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি চাঁদ: নগদ অর্থ সহায়তা ও সরকারি ঘর প্রদানের আশ্বাস

বাউসা ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিমের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো :
রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নামে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নিজেই। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে বাউসা বাজার এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব আহমেদ মন্ডল, বাউসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

লিখিত বক্তব্যে রেজাউল করিম জানান, তিনি মৃত আলহাজ আয়েজ উদ্দিনের পুত্র এবং বর্তমানে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। সম্প্রতি বাউসা বাজারের কীটনাশক ব্যবসায়ী রবিউল হাসান তাঁর নামে চাঁদা দাবির মিথ্যা অভিযোগ এনে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন।

রেজাউল করিম অভিযোগ করেন, “এই অপপ্রচার আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করেছে। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। মূলত আমাকে রাজনৈতিকভাবে দুর্বল করা ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কিছু মহল রবিউল হাসানকে ব্যবহার করছে।”

তিনি আরও বলেন, “বিভিন্ন নিউজ পোর্টাল ও গণমাধ্যমে প্রচার করা হচ্ছে যে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। এমনকি কল রেকর্ডে শোনা যাচ্ছে, রবিউল হাসান আমাকে হত্যার জন্য ভাড়াটে লোক নিয়োগ করছে। সে একজন কীটনাশক ব্যবসায়ী হলেও অতীতে আওয়ামী লীগের ক্যাডার ও জাল সনদ কারবারের সঙ্গে জড়িত ছিল।”

সংবাদ সম্মেলনে রেজাউল করিম এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রচারের নিন্দা জানিয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন, “আমি এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করবো এবং প্রশাসনের প্রতি অনুরোধ জানাই, যেন এসব চক্রান্ত প্রতিহত করে আমাদের রাজনৈতিক কার্যক্রমে স্বাভাবিক পরিবেশ বজায় রাখেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট