1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার জামালপুর সীমান্তে শূন্যরেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা! ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

রাজশাহীতে জনস্বাস্থ্য প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে
রাজশাহীতে জনস্বাস্থ্য প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ক্ষতিগ্রস্ত ঠিকাদারদের মানববন্ধন
রাজশাহীতে জনস্বাস্থ্য প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ক্ষতিগ্রস্ত ঠিকাদারদের মানববন্ধন

আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর জনস্বাস্থ্য প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি, ঠিকাদার সিন্ডিকেটের সাথে যোগসাজশ এবং স্বজনপ্রীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত ঠিকাদাররা এ বিষয়ে রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে কমিশনার বরাবর স্মারকলিপি জমা দেন ঠিকাদাররা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উন্নয়ন প্রকল্পে নির্দিষ্ট সিন্ডিকেট ছাড়া অন্য কোনো ঠিকাদারকে কাজ দেন না নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ। এতে যোগ্য ঠিকাদাররা বঞ্চিত হচ্ছেন। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও তাঁদের ঘনিষ্ঠ ঠিকাদারদের প্রভাব খাটিয়ে কাজ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

অভিযোগকারীরা আরও জানান, ২০২২ সাল থেকে এ পর্যন্ত কয়েক শত কোটি টাকার প্রকল্প সিন্ডিকেটভুক্ত কিছু ঠিকাদারের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। নিয়মিত বিল আটকে রাখা, ঘুষ আদায়, অতিরিক্ত অর্থ দাবি, নিম্নমানের কাজকে প্রাধান্য দেওয়া—এসব অনিয়ম তাঁর বিরুদ্ধে উত্থাপন করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, চলতি অর্থবছরে একটি কোম্পানিকে ১৮ কোটি টাকার কাজ দেওয়া হলেও তা নির্দিষ্ট সময়ে শেষ হয়নি। আবার একাধিক কোম্পানিকে ১০ কোটি টাকার প্রকল্প দেওয়ার পরও মান বজায় রাখা হয়নি। তবুও নির্বাহী প্রকৌশলীর সহযোগিতায় নিয়মিত বিল উত্তোলন করা হচ্ছে।

ভুক্তভোগী ঠিকাদারদের অভিযোগ, এসব দুর্নীতির প্রতিবাদ করলেই কাজ বন্ধ করে দেওয়া হয় এবং প্রভাবশালী মহলের নামে ভয়ভীতি দেখানো হয়।

মানববন্ধনে বক্তারা বিভাগীয় কমিশনারের কাছে অবিলম্বে তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদকে দ্রুত রাজশাহী থেকে প্রত্যাহারের আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঠিকাদার তারেক, ফিরোজ, হিমেল, শাহীন, সজিব, রবিন, শাকিল ও ফরহাদসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন ঠিকাদার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট