1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ ঘাটাইলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কমলনগরে কিস্তির টাকা না পেয়ে নারী সদস্যকে অফিসে এনে হেনস্তা ও কু-প্রস্তাবের অভিযোগ বকশীগঞ্জে চাচার ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মর্গে বকশীগঞ্জে নিখোঁজ দুই ছাত্রী ১০ দিন পর ঢাকা থেকে উদ্ধার, ফিরে পেয়ে পরিবারের স্বস্তি বাঘায় নবনির্বাচিত এমপি আবু সাইদ চাঁদকে বর্ণাঢ্য সংবর্ধনা, কলেজ সরকারিকরণের আশ্বাস নোয়াখালীতে ছাত্রদল নেতাকে গুলি করার অভিযোগ, পুলিশের দাবি খেলার বিরোধ

ঘাটাইলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
ঘাটাইলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে মোহনা টেলিভিশনের প্রতিনিধিকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে এক প্রতিবাদী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই, শুক্রবার বেলা সাড়ে ৩টায় ঘাটাইল জিএম টেকনিক্যাল অ্যান্ড আইটি ইনস্টিটিউট কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহনা টিভির ঘাটাইল প্রতিনিধি মুহাম্মদ গোলাম মোস্তফা তালুকদার। তিনি জানান, মধুপুর উপজেলার পালবাড়ী গ্রামের মৃত মতিয়ার রহমানের মেয়ে স্বপ্না ওরফে শুকুরী ইকরার কাছে তিনি ব্যবসায়িক সূত্রে ৮ লাখ টাকা পান।

তিনি অভিযোগ করেন, ওই পাওনা টাকা পরিশোধ না করে সম্পূর্ণভাবে আত্মসাৎ করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহলকে তার পেছনে লেলিয়ে দেওয়া হয়েছে। সেই মহলটিই তার সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করতে নানামুখী অপপ্রচার চালাচ্ছে।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও নিন্দা

সাংবাদিক গোলাম মোস্তফা তালুকদার এই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চেয়ে তিনি স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে ঘাটাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট