1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার জামালপুর সীমান্তে শূন্যরেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা! ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

বাঘায় চুরি করা পেঁয়াজ বিক্রির সময় তিন কিশোর আটক, এলাকায় চুরি–মাদক উদ্বেগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নে চুরি করা পেঁয়াজ বিক্রির সময় তিন কিশোর আটক — মাদকাসক্ত কিশোরদের অপরাধে উদ্বিগ্ন এলাকাবাসী।
রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নে চুরি করা পেঁয়াজ বিক্রির সময় তিন কিশোর আটক — মাদকাসক্ত কিশোরদের অপরাধে উদ্বিগ্ন এলাকাবাসী।

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:

রাজশাহীর বাঘা উপজেলায় চুরি করা পেঁয়াজ বিক্রির সময় তিন কিশোরকে স্থানীয় জনতা আটক করেছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের বিষ্ট মণ্ডলের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক তিন কিশোর হেদাতি পাড়ার পেঁয়াজচাষি বিপ্লবের বাড়ি থেকে প্রায় ৮১ কেজি পেঁয়াজ চুরি করে বাজারের পেঁয়াজ ব্যবসায়ী বাবর আলীর কাছে বিক্রির চেষ্টা করছিল। তাদের কাছে এত পরিমাণ পেঁয়াজ দেখে বাজারের ক্রেতা ও ব্যবসায়ীরা সন্দেহ প্রকাশ করেন। পরে জিজ্ঞাসাবাদে তারা চুরির বিষয়টি স্বীকার করে।

আটক কিশোররা হলো— হেদাতি পাড়ার নাজমুলের ছেলে আসলাম, ফয়েজ উদ্দিনের ছেলে মিজান এবং বুলবুলের ছেলে জ্যাকি। স্থানীয়দের অভিযোগ, এদের মধ্যে জ্যাকি পূর্বে একাধিক চুরির ঘটনায় জড়িত ছিল এবং তারা নিয়মিত মাদকদ্রব্য সেবন করে বলে এলাকাবাসীর দাবি।

এলাকাবাসীরা বলেন, সম্প্রতি ইউনিয়নে ছোটখাটো চুরি ও মাদকের প্রবণতা বেড়ে গেছে। তরুণদের একটি অংশ সহজ অর্থের আশায় চুরি ও অপরাধে জড়িয়ে পড়ছে। তারা প্রশাসনের কঠোর নজরদারি, মাদকবিরোধী অভিযান জোরদার এবং কিশোরদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. ফ. ম আসাদুজ্জামান বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চুরি ও মাদকসংক্রান্ত বিষয়ে পুলিশ সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট