1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

মধুপুরে দুইদিনব্যাপী গাভী পালন ও গরু মোটা-তাজাকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে
মধুপুরে কৃষকদের গরু মোটা-তাজাকরণ প্রশিক্ষণ
মধুপুরে কৃষকদের গরু মোটা-তাজাকরণ প্রশিক্ষণ

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় দুইদিনব্যাপী গাভী পালন ও গরু মোটা-তাজাকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার আলোকদিয়া ইউনিয়নের দিঘরবাইদ এলাকায় “আলোর প্রদীপ কৃষক উন্নয়ন সমিতি”র কার্যালয়ে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস)-এর উদ্যোগে এবং জার্মান দাতা সংস্থা লিচ ব্রুক-এর অর্থায়নে পরিচালিত সিডিপি প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রধান অতিথি ও প্রশিক্ষক মধুপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শহিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিপি প্রকল্প সমন্বয়কারী মোঃ মিলন চৌধুরী এবং বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস), মধুপুরের এমএফপি ম্যানেজার মোঃ জুয়েল রানা।

এছাড়া উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার (কৃষি ও বিপণন) মোঃ মনিরুল ইসলাম, সিডিপি ও বিজিএস প্রতিনিধি মোঃ নুর আলম, সমিতির সভাপতি মোঃ আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, ও সদস্য মোছাঃ শাহানাজ পারভিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

দুইদিনব্যাপী এই প্রশিক্ষণে “আলোর প্রদীপ কৃষক উন্নয়ন সমিতি”-এর মোট ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গাভী পালন, দুধ উৎপাদন বৃদ্ধি, পশু পুষ্টি ব্যবস্থাপনা এবং গরু মোটা-তাজাকরণে আধুনিক পদ্ধতি নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

উল্লেখ্য, মধুপুর উপজেলার চারটি কৃষক সংগঠনের মোট ১২০ জন কৃষককে পর্যায়ক্রমে এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট