1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১৮ পরিবারের মাঝে ছাগল বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে
বকশীগঞ্জের বালিঝুড়ি আদিবাসী কার্যালয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠানের দৃশ্য।
বকশীগঞ্জের বালিঝুড়ি আদিবাসী কার্যালয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠানের দৃশ্য।

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) সকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের বালিঝুড়ি আদিবাসী কার্যালয়ে মাঠে ১৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারকে এক জোড়া করে ছাগল প্রদান করা হয়।

ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. শাহরিয়ার মাহমুদ আরমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আন্বিষা আফরিন এবং আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

উপজেলা প্রাণি সম্পদ দপ্তর জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবারকে আর্থিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করা। ছাগল বিতরণকৃত প্রাণিসম্পদ পরিবারের আয় বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে সহায়তা করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট