1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার জামালপুর সীমান্তে শূন্যরেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা! ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

বাঘায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় সাংবাদিকরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে
বাঘায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন স্থানীয় সাংবাদিকরা।
বাঘায় স্থানীয় সাংবাদিকদের সংবর্ধনা পাচ্ছেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা।

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিয়েছে বাঘা উপজেলার স্থানীয় সাংবাদিক সমাজ। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ৩টায় বাঘার আই বাঁধ এলাকায় প্রাণবন্ত পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজন করেন নিউ বাঘা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সকালের সময়-এর প্রতিনিধি আবুল হাশেম, বাঘা পদ্মা প্রেসক্লাবের সভাপতি ও সময়ের আলো পত্রিকার প্রতিনিধি হাবিল উদ্দিন এবং দৈনিক সুর্যোদয়-এর স্টাফ রিপোর্টার কামাল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান এবং সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ।

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মণ্ডল, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক নিহাল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, নির্বাহী সদস্য মাসুদ পারভেজ ও মশিউর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন ও আল আমিন হোসেন, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি ফায়সাল হোসেন, ডেইলি ইন্ডাস্ট্রি-র প্রতিনিধি শাহীন সাগরসহ আরও অনেকে।

প্রধান অতিথি ইউএনও শাম্মী আক্তার বলেন,

“রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব শুধু সাংবাদিকদের সংগঠন নয়, এটি সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর। বরেন্দ্র অঞ্চলের মানুষের কথা তারা সাহসিকতার সঙ্গে তুলে ধরছেন।”

সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন,

“গণমাধ্যম সমাজে সচেতনতা তৈরির অন্যতম মাধ্যম। সাংবাদিক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগেই একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।”

ওসি আসাদুজ্জামান বলেন,

“বরেন্দ্র প্রেসক্লাবের সাংবাদিকরা সবসময় দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করেন, যা প্রশাসনের কার্যক্রমকে সহজ করে তোলে।”

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বলেন,

“আমরা সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতা করি। স্থানীয় সাংবাদিকদের এই ভালোবাসা আমাদের ভবিষ্যতের পথচলায় অনুপ্রেরণা জোগাবে।”

অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকরা নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। সৌহার্দ্য বিনিময় ও ভবিষ্যৎ সহযোগিতার অঙ্গীকারের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানটি শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট