1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

ঢাকায় শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে
বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
ঢাকায় শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করছেন শিক্ষক-কর্মচারীরা।

মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫


দাবি আদায়ে তিন দফা স্মারকলিপি, ঢাকার ঘটনায় তীব্র নিন্দা

ঢাকায় শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা শিক্ষক ও কর্মচারী ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।


বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি

এনএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবি আদায়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।


শিক্ষক-কর্মচারীদের দাবি

১️⃣ বাড়ি ভাতা বৃদ্ধি
২️⃣ চিকিৎসা ভাতা বৃদ্ধি
৩️⃣ কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা

এ সময় শিক্ষক-কর্মচারীরা ঢাকায় পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।


বক্তারা যা বলেন

অনুষ্ঠানে বক্তব্য রাখেন —
উপজেলা শিক্ষক ও কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম,
নিলাখিয়া পাবলিক কলেজের অধ্যক্ষ মশিউল আলম রঞ্জু,
জাগিরপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান,
এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ,
ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন,
বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসার প্রভাষক মোসাদ্দেকুর রহমান মানিক,
খাতেমুন মঈন ডিগ্রি কলেজের প্রভাষক রোকনুজ্জামান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট