1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

পরানপুরে চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সিংবাহুড়া তরুণ সংঘের জয়ধ্বনি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে
পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয় উদযাপন করছে সিংবাহুড়া তরুণ সংঘ দল
পরানপুরে অনুষ্ঠিত চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ট্রফি হাতে বিজয়ী সিংবাহুড়া তরুণ সংঘ দল।

মোঃ বেল্লাল হোসাইন নাঈম
স্টাফ রিপোর্টার

“মাদককে না বলি, মাদক ছেড়ে খেলা ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি”— এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর চাটখিল উপজেলার পরানপুর ন্যাশন্সের আয়োজনে অনুষ্ঠিত হলো চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা হাজী সোলায়মান হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু হানিফ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাটখিল উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি, এবং মোহাম্মদপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আনিস আহমেদ হানিফ।

এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল হালিম বিএসসি, সাবেক ইউপি সদস্য সহিদ উল্যাহ, মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আনিস আহমেদ, বিএনপি নেতা সিরাজুল ইসলাম কন্ট্রাক্টর, উপজেলা বিএনপির সদস্য তাজুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাহার উদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি নুর নবী চৌধুরী, কৃষকদলের আহ্বায়ক সামছুদোহা, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাসান, স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াছিন আরাফাতসহ টুর্নামেন্ট কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফাইনাল খেলায় সিংবাহুড়া তরুণ সংঘ মুখোমুখি হয় কে পি ২৪ খোয়ারপাড়ার বিপক্ষে। রোমাঞ্চকর এই খেলায় সিংবাহুড়া তরুণ সংঘ ২–০ গোলের ব্যবধানে জয় লাভ করে।

খেলা শেষে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
চ্যাম্পিয়ন সিংবাহুড়া তরুণ সংঘ পুরস্কার হিসেবে পায় ১০ হাজার টাকা ও ট্রফি, আর রানারআপ কে পি ২৪ খোয়ারপাড়া দল পায় ৬ হাজার টাকা ও ট্রফি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট