1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

চাটখিলে রাতের আঁধারে ২০টি আম গাছসহ অর্ধশতাধিক ফলের গাছ কেটে দিল দুর্বৃত্তরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে
চাটখিলে রাতের আঁধারে ২০টি আম গাছসহ অর্ধশতাধিক ফলের গাছ কেটে দিল দুর্বৃত্তরা

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার: নোয়াখালীর চাটখিলে চরম অমানবিকতা ও শত্রুতার নিদর্শন দেখালো অজ্ঞাত দুর্বৃত্তরা। রাতের আঁধারে এক ব্যক্তির মুকুল আসা ২০টি আম গাছসহ সুপারি, লিচু, বরই ও বিভিন্ন প্রজাতির ফলদ গাছ কেটে সাবাড় করে দেওয়া হয়েছে। আজ রোববার (১৫ মার্চ) সকালে চাটখিল পৌরসভার ফতেপুর গ্রামে এই ঘটনা দৃশ্যমান হয়।

মুকুলসহ ফলের গাছ সাবাড়

ক্ষতিগ্রস্ত বাগান মালিক সাইফুল ইসলাম চাটখিল পৌরসভার ইলেকট্রিশিয়ান (সেবক) হিসেবে কর্মরত। তিনি সুন্দরপুর গ্রামের বলি বাড়ির বাসিন্দা। তিনি জানান, বহু কষ্টে ফতেপুর গ্রামে তার জায়গায় এই বাগানটি গড়ে তুলেছিলেন। অনেকগুলো আম গাছে এবার পর্যাপ্ত মুকুল এসেছিল, অন্য ফলদ গাছগুলোতেও ফল ধরতে শুরু করেছিল। কিন্তু রাতের আঁধারে শত্রুতা করে কে বা কারা এই জীবন্ত গাছগুলো কেটে ধ্বংস করেছে।

ঘটনার সূত্রপাত

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মিজান জানান, “আমি প্রতিদিনের মতো সকালে এলাকায় গরুর দুধ দেওয়ার জন্য বের হই। হঠাৎ বাগানের দিকে তাকাতেই দেখি অসংখ্য গাছ কাটা অবস্থায় মাটিতে পড়ে আছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে আমি সাইফুল ভাইকে জানাই। তিনি এসে তার শ্রমের এই ধ্বংসযজ্ঞ দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন।”

সুষ্ঠু বিচারের দাবি

কান্নাজড়িত কণ্ঠে সাইফুল ইসলাম বলেন, “গাছগুলোর সাথে কার কী শত্রুতা থাকতে পারে? যারা এই মুকুল আসা ফলন্ত গাছগুলো কাটতে পেরেছে, তারা মানুষ হতে পারে না। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

চাটখিলের সচেতন মহল মনে করছেন, গাছ কেটে সাবাড় করার এই সংস্কৃতি অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত এই অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা না হলে ভবিষ্যতে এমন ন্যাক্কারজনক ঘটনা আরও বাড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট