1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বকশীগঞ্জে মামার বাড়ি থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে
জামালপুরের বকশীগঞ্জে মামার বাড়িতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ ও স্থানীয়দের উপস্থিতি
বকশীগঞ্জে মামার বাড়ি থেকে উদ্ধার হওয়া কিশোরী সুমাইয়া আক্তারের ঝুলন্ত মরদেহ — বৃহস্পতিবার দুপুর, জামালপুর।

মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামে মামার বাড়ি থেকে সুমাইয়া আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ থানা পুলিশ মোহাম্মদ বলাইয়ের ঘর থেকে মরদেহটি উদ্ধার করে।

মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু জানান, ইসলামপুর উপজেলার গোয়ালেরচর গ্রামের পলাশ মিয়ার মেয়ে সুমাইয়া ছোটবেলা থেকেই তার নানীর সঙ্গে মামার বাড়ি নতুন টুপকারচরে বসবাস করতো। তার বাবা-মা দুজনেই ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন।

বৃহস্পতিবার দুপুরে নানী আসমা বেগম মামা বলাইয়ের ঘরে সুমাইয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো বিষয় নিয়ে কিশোরীটি আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট