1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ নালিতাবাড়ীতে যানজটে আটকা পড়ে পথেই রোগীর মৃত্যু: জনমনে তীব্র ক্ষোভ পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা: সাংগঠনিক গতিশীলতার ওপর গুরুত্বারোপ শেরপুরের চেল্লাখালি নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক টঙ্গীতে গোপনে চতুর্থ বিয়ের চেষ্টা: তিন স্ত্রীর পর এবার স্থানীয়দের হাতে ধরা পড়ল যুবক শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা: ঘটনাস্থলে মিলল নারীর ওড়না ও জুতা রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি শেরপুরে কমছে পাহাড়ি ঢলের পানি, তবে কাটেনি বোরো চাষিদের দুশ্চিন্তা চাটখিলে রাতের অন্ধকারে অতর্কিত সন্ত্রাসী হামলা: জীবনের নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন তেঁতুলিয়ায় মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়, হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূর মৃত্যু

কমলনগরে সাবেক নারী মেম্বারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক মহিলা মেম্বার জাহানারা বেগম ওরফে জাইন্না মেম্বারের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩৫ জনসহ মোট ৫৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

এর আগে গত ১৯ অক্টোবর (রোববার) রাত ৮টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীরটেক এলাকায় জাইন্না মেম্বারের বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জানা যায়, জাহানারা বেগম হাজিরহাট ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। দীর্ঘ ১৭ বছর ধরে তার বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা একাধিকবার নিষেধ করলেও তিনি তা বন্ধ করেননি।

ঘটনার দিন এলাকাবাসী তার বসতবাড়িতে গিয়ে দুই নারীকে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় আটক করে, যাদের বাড়ি ফেনী জেলায়। পরে বিক্ষুব্ধ জনতা বাড়িটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় জাইন্না মেম্বার পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে গত ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) জাহানারা বেগম বাদী হয়ে ৫৫ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

এর প্রতিবাদে শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর স্থানীয় মুসল্লী ও সমাজবাসী মৌলভীরটেক এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “দীর্ঘ ১৬-১৭ বছর ধরে জাইন্না মেম্বারের বাড়িতে দেহব্যবসা চললেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এ অঞ্চলের তরুণ সমাজকে ধ্বংস করছে সে। এখন তার অপকর্মের প্রতিবাদ করায় উল্টো মামলা দেওয়া হয়েছে—এটা অন্যায়।” তারা মামলা প্রত্যাহারের দাবি জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, “জাইন্না মেম্বারের বসতবাড়িতে যৌন ব্যবসার অভিযোগে ক্ষুব্ধ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। মামলার কপি এখনো থানায় আসেনি, হাতে পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট