1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

জামালপুরে কাভার্ড ভ্যান চাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত, আহত পাঁচজন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে
জামালপুর সদরে কাভার্ড ভ্যান ও ইজিবাইকের সংঘর্ষে জনতা ও পুলিশ দুর্ঘটনাস্থলে উপস্থিত
জামালপুর সদরের আদর্শ বটতলায় কাভার্ড ভ্যান চাপায় ইজিবাইক দুমড়েমুচড়ে যায়—ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা।

সংবাদ প্রতিবেদন:
জামালপুর সদরের আদর্শ বটতলা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে অর্থনৈতিক অঞ্চলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ইজিবাইক যাত্রী রাশেদ মিয়া, চান মিয়া ও আরিফা খাতুন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, জামালপুর থেকে দিগপাইতগামী একটি কাভার্ড ভ্যান অর্থনৈতিক অঞ্চলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদ মিয়া নিহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। সেখান থেকে আরও দুজনের মৃত্যু হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যান। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট