1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বাসে যাত্রী সেজে ইয়াবা পাচার: ২ হাজার ইয়াবাসহ ধরা খেল ১৫ মামলার আসামি ‘জাইল্লা জহির’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার মাদককারবারি জাইল্লা জহির
নোয়াখালীর বেগমগঞ্জে বাসে যাত্রী সেজে ইয়াবা পাচারকালে গ্রেপ্তার মাদককারবারি জাইল্লা জহিরকে সংবাদমাধ্যমের সামনে দেখাচ্ছে র‍্যাব সদস্যরা।

নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারের সময় ১৫টি মাদক মামলার আসামি জাইল্লা জহিরকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ দল।

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার:

নোয়াখালীর বেগমগঞ্জে ১৫টি মাদক মামলার আসামি মো. জহির হোসেন ওরফে জাইল্লা জহির (৩৫) কে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

এর আগে, রোববার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার ৩নম্বর ওয়ার্ডের আমানতপুর গ্রামের তপাদার বাজার এলাকায় র‍্যাব-১১, সিপিসি-৩ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত জহির হোসেন ওরফে জাইল্লা জহির লক্ষীপুর পৌরসভার ২নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর বৈরাগীর বাড়ির মৃত আব্দুল আলীর ছেলে।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন— জহির ফেনী থেকে যাত্রী সেজে যমুনা ডিলাক্স পরিবহনের একটি বাসে ইয়াবা নিয়ে লক্ষ্মীপুরে যাচ্ছিলেন। পরে র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ দল আমানতপুর তপাদার বাজার এলাকায় ওই বাসে অভিযান চালিয়ে তার দেহ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, “গ্রেপ্তারকৃত জহির একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল।”

গ্রেপ্তার আসামিকে উদ্ধারকৃত ইয়াবাসহ বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট