1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

কমলনগরে স্কুলছাত্রী নির্যাতনের অভিযোগ, স্থানীয় রাজনীতিকের ধামাচাপার চেষ্টা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রলোভনে ফেলে নির্যাতনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতার ধামাচাপার চেষ্টার অভিযোগও পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ অক্টোবর) রাতে। অভিযুক্ত যুবক রহিম (২৫) তোরাবগঞ্জ ইউনিয়নের বাইন্না বাড়ির রফিকের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক ওই স্কুলছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে বিভিন্ন সময় ঘোরাঘুরির নামে দেখা করত। বুধবার দুপুরে বিয়ের প্রলোভনে মেয়েটিকে ডেকে নিয়ে নির্যাতনের শিকার করে বলে অভিযোগ উঠেছে। পরে বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দিতে এক রাজনৈতিক নেতার সহায়তায় ভুয়া কাগজপত্র তৈরি করে বিয়ের চেষ্টা করা হয়।

খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। তবে বিয়ে হচ্ছে বলে জানিয়ে পুলিশকে ফিরিয়ে দেওয়া হয় বলে স্থানীয়দের অভিযোগ।

এ বিষয়ে তোরাবগঞ্জ ইউনিয়নের এক স্থানীয় রাজনীতিক বলেন, “ঘটনাটি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা হয়েছিল, তবে আমি নিশ্চিত নই কী ঘটেছে।”

কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, “আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম এবং ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে এলাকাবাসী দ্রুত অভিযুক্ত ব্যক্তি ও সহযোগীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট