1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর সদরে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন রাণীনগরে হাটে কোরবানির গরু কিনতে এসে ক্রেতার এক লাখ টাকা খোয়া আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষাকেন্দ্র, সর্বত্রই কড়া নজর পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত রাণীনগরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বাঘায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন: আছান আলীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্ননীড়’-এর চাবি শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন; প্রধান অতিথি ফাহিম চৌধুরী মধুপুরে দুই মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অসুস্থতার অজুহাতে ছুটির অভিযোগ: ক্লাসের বদলে দেখা মিলল আদালতে! বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি চাঁদ: নগদ অর্থ সহায়তা ও সরকারি ঘর প্রদানের আশ্বাস

প্রয়াত ডাঃ সেরাজুল হকের ৩১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে
শেরপুরে প্রয়াত ডাঃ সেরাজুল হকের মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভার দৃশ্য।
প্রয়াত ডাঃ সেরাজুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা—শেরপুরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

হাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
বৃহত্তর জামালপুরের সাবেক জেলা উন্নয়ন সমন্বয়কারী ও শেরপুর-৩ আসনের দুই বারের সাবেক সংসদ সদস্য প্রয়াত ডাঃ সেরাজুল হক এর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ীদের মিলনায়তনে ডাঃ সেরাজুল হক কেন্দ্রীয় স্মৃতি সংসদের আয়োজনে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল।

সভাপতিত্ব করেন ডাঃ সেরাজুল হক কেন্দ্রীয় স্মৃতি সংসদের সভাপতি ফকির মোহাম্মদ সিদ্দীক,
এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মেহেদী হাসান।

  • উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ

  • সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও লুৎফর রহমান

  • উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ প্রমুখ।

বক্তারা প্রয়াত ডাঃ সেরাজুল হককে স্মরণ করে বলেন,

“তিনি ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও জনগণের প্রকৃত প্রতিনিধি। শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবার ক্ষেত্রেও তাঁর অবদান অনন্য।”

প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল বলেন,

“ডাঃ সেরাজুল হক শুধু আমার বাবা ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শবান ও মানবিক নেতা। জনগণের পাশে থাকা, তাদের দুঃখ-কষ্ট ভাগাভাগি করা ছিল তাঁর জীবনের মূল লক্ষ্য। রাজনীতিকে তিনি ব্যবহার করেছেন সেবার হাতিয়ার হিসেবে। বর্তমান প্রজন্মের তরুণদের উচিত তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নেওয়া।”

আলোচনা সভা শেষে প্রয়াত ডাঃ সেরাজুল হকের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ডাঃ সেরাজুল হক কেন্দ্রীয় স্মৃতি সংসদ, বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট