1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার জামালপুর সীমান্তে শূন্যরেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা! ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে পালালেন ডিআইজি এহসানুল্লাহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে
সারদা পুলিশ একাডেমির প্রধান ফটক—যেখান থেকে ডিআইজি এহসানুল্লাহ রহস্যজনকভাবে পালিয়ে গেছেন বলে জানা গেছে।
সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানুল্লাহ—ঘটনাটি নিয়ে পুলিশ প্রশাসনে চাঞ্চল্য।

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ

বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা থেকে রহস্যজনকভাবে পালিয়েছেন ডিআইজি এহসানুল্লাহ। বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

ঘটনাটি জানাজানি হতেই রাজশাহীজুড়ে চাঞ্চল্য ও তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগে বরিশালের সাবেক পুলিশ সুপার ও বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহকে আটক করতে বুধবার সকালে একটি বিশেষ টিম অভিযান চালায়। অভিযানের সময় তিনি একাডেমি প্রাঙ্গণ থেকে রহস্যজনকভাবে পালিয়ে যান।

বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম বলেন,

“ডিআইজি এহসানুল্লাহ গত বুধবার থেকে একাডেমিতে অনুপস্থিত। ঢাকা থেকে একটি টিম তাকে আটক করতে এসেছিল বলে জেনেছি। তার অবস্থান নিশ্চিত করতে খোঁজ চলছে।”

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানায়, গ্রেফতারের খবর পেয়ে তিনি মোটরসাইকেলে করে একাডেমি ত্যাগ করেন। আগেই তিনি ধারণা করেছিলেন, যে কোনো সময় তাকে গ্রেফতার করা হতে পারে।

ঘটনাটি নিয়ে পুলিশ প্রশাসনের ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট