1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

রামগতিতে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে
রামগতি, লক্ষ্মীপুরে কিশোরী বিবি হাফসার আত্মহত্যা ঘটেছে
প্রতীকী ছবি

হাবিবুর রহমান, লক্ষীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতিতে শনিবার (০২ নভেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ২টার দিকে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু ঘটে। ঘটনাস্থল উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর কলাকোপা গ্রামের বাবুলের বসতঘর।

নিহত কিশোরীর নাম বিবি হাফসা (১৩)। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং চর কলাকোপা এলাকার মৃত মো. আব্দুর রশিদের ছেলে মো. বাবুলের ছোট মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ছোট ভাইয়ের সাইকেল চালানো নিয়ে মা শিরিন বেগম মেয়েকে বকাঝকা ও মারধর করেন। পরে মা পরিবারের প্রয়োজনীয় কাজে হাজীগঞ্জ বাজারে চলে যান। এ সুযোগে হাফসা বসতঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরে ভুতুরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

বাজার থেকে ফিরে মা দরজা বন্ধ দেখে ধাক্কা দিয়ে খুললে মেয়েকে ঝুলন্ত অবস্থায় পান। চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা খুলে হাফসাকে নিচে নামান।

খবর পেয়ে ১নং ওয়ার্ডের মেম্বার কালাম বিষয়টি রামগতি থানা পুলিশকে জানান। পরে সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) ও থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই মিজান সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

মেয়ের মৃত্যুর বিষয়ে পরিবারের সদস্যদের কোনো সন্দেহ না থাকার কারণে এবং তারা কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অনিচ্ছুক হওয়ায় বিনা ময়নাতদন্তে দাফনের আবেদন করা হয়।

পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে রামগতি থানার জিডি নং–৬৮/২৫, তারিখ–০২/১১/২০২৫ মূলে বিবি হাফসার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং দাফনের অনুমতি দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট