1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার জামালপুর সীমান্তে শূন্যরেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা! ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় মদ ও কীটনাশক আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘা সীমান্তে বিজিবির হাতে আটক ভারতীয় মদ ও কীটনাশক
রাজশাহীর বাঘা সীমান্তে বিজিবির অভিযানে আটক ভারতীয় মদ ও কীটনাশক — ছবি: বিজিবি

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর বাঘা সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ ও কীটনাশক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ নভেম্বর ২০২৫) ভোররাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টা ২০ মিনিট থেকে ৪টা ১৫ মিনিট পর্যন্ত মীরগঞ্জ ও আলাইপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় টহল দল দুটি পৃথক অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৭৮/২-এস হতে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাহাদীপুর এলাকায় একটি পরিত্যক্ত বস্তা থেকে ১৯ বোতল ভারতীয় Old Monk রাম ও ১০ বোতল JD ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।

অপরদিকে, সীমান্ত পিলার ৮১/৩-এস হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কিশোরপুর এলাকায় পরিচালিত অপর এক অভিযানে ৩০ প্যাকেট ভারতীয় ব্র্যান্ডের কীটনাশক MANCOZEB 75% DITHANEM-45 (ফুল ও ফলের ভিটামিন) আটক করা হয়।

বিজিবি জানায়, আটক মদ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বাঘা থানায় এবং কীটনাশকসমূহ রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট