1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

মাদারগঞ্জে সড়ক ও সেতু নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে
জামালপুরের মাদারগঞ্জে সড়ক ও সেতু নির্মাণের দাবিতে মানববন্ধনে অংশ নিচ্ছেন এলাকাবাসী
মাদারগঞ্জের জুনাইল বাজারে সড়ক ও সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।

যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে চরম দুর্ভোগ, দ্রুত সড়ক ও সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর।

ফিরোজ শাহ, জামালপুর:

জামালপুরের মাদারগঞ্জে সড়ক ও সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলার জুনাইল বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদারগঞ্জ জুনাইল বাজার থেকে মোসলেমাবাদ পর্যন্ত সড়ক ও ভুরভুরা বিলের ওপর একটি সেতু না থাকায় অন্তত পাঁচ গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে ভুগছেন। প্রতিদিন যাতায়াত, পণ্য পরিবহন ও চিকিৎসাসেবার জন্য তাদের ভোগান্তির শিকার হতে হয়।

অংশগ্রহণকারীরা আরও জানান, বর্ষা মৌসুমে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে পারেন না, পণ্য বিক্রিতে বাধা সৃষ্টি হয় এবং তারা ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হন।

এছাড়া স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদেরও নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে সমস্যা হয়।

মানববন্ধনে এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন, যাতে যোগাযোগ ব্যবস্থার উন্নতির মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্ভব হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট