1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর সদরে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন রাণীনগরে হাটে কোরবানির গরু কিনতে এসে ক্রেতার এক লাখ টাকা খোয়া আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষাকেন্দ্র, সর্বত্রই কড়া নজর পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত রাণীনগরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বাঘায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন: আছান আলীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্ননীড়’-এর চাবি শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন; প্রধান অতিথি ফাহিম চৌধুরী মধুপুরে দুই মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অসুস্থতার অজুহাতে ছুটির অভিযোগ: ক্লাসের বদলে দেখা মিলল আদালতে! বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি চাঁদ: নগদ অর্থ সহায়তা ও সরকারি ঘর প্রদানের আশ্বাস

রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে
রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পতাকা উত্তোলন অনুষ্ঠান
রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, র‍্যালি ও আলোচনা সভার আয়োজন।

তিনদিনব্যাপী কর্মসূচিতে পতাকা উত্তোলন, র‍্যালি, আলোচনা সভা, রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে মহানগর বিএনপি।

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি তিনদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী-২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন। উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির জাতীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও রাজশাহী-৩ আসনের প্রার্থী শফিকুল হক মিলন, মহানগর সহ-সভাপতি ওলিউল হক রানা, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন,

“৭ নভেম্বর কেবল একটি দিন নয়, এটি জাতীয় ঐক্য ও গণতন্ত্রের চেতনাকে পুনর্জাগরণের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। তার আদর্শ তরুণ প্রজন্মের মধ্যে পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার।”

মহানগর বিএনপির তিনদিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে —

  • শুক্রবার বিকেল: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা (স্থান: বাটার মোড়)

  • শনিবার: রক্তদান কর্মসূচি

  • রোববার: বৃক্ষরোপণ কর্মসূচি

মহানগর বিএনপি সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন,

“এই কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগ স্মরণ ও তাঁর আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট