1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

রামগতিতে আবারও অগ্নিকাণ্ড, পুড়ল ১৫ দোকান — ক্ষতি প্রায় কোটি টাকার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার বাজারে আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর ধ্বংসস্তূপ
লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার বাজারে আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর ধ্বংসস্তূপ

আলেকজান্ডার বাজারে ভোররাতে আগুন, ব্যবসায়ীদের দাবি— বিদ্যুৎ শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত

হাবিবুর রহমান
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, নগদ অর্থ, মালামাল ও দোকানঘরসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে রামগতি উপজেলা সদর আলেকজান্ডার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন লাগে ব্যবসায়ী মো. রাসেলের লেপ-তোশক দোকানে। সেখান থেকেই আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ততক্ষণে প্রায় ১৫টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।

এর আগে গত অক্টোবর মাসে এক সপ্তাহের ব্যবধানে উপজেলার তিনটি বাজারে অগ্নিকাণ্ডে আরও ৩০টি দোকান পুড়ে যায়, যাতে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন,

“রাতে দোকান বন্ধ করে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ আগুনের খবর শুনে এসে দেখি সব শেষ। সহায়-সম্বল হারিয়ে আমরা দিশেহারা।”

রামগতি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. খোকন মজুমদার জানান,

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। দ্রুত আগুনের গতি বেড়ে পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে।”

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন,

“খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট