1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

নোয়াখালীতে এক নারীকে বাঁচাতে গিয়ে দুই তরুণের মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে
সোনাইমুড়ীতে নারীকে বাঁচাতে গিয়ে দুই তরুণের মৃত্যু

মোঃ বেল্লাল হোসাইন নাঈম
স্টাফ রিপোর্টার

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক নারী পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া এলাকায়, চৌমুহনী-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—

  • শাহরিয়া সহিদ (২০) এবং

  • মোশারফ হোসেন (২০) — দুজনেই উপজেলার বারাহিপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সোনাইমুড়ী বাজার থেকে মোটরসাইকেলযোগে চৌমুহনীর উদ্দেশ্যে রওনা দেন সহিদ ও মোশারফ। পথিমধ্যে বগাদিয়া এলাকায় এক নারী হঠাৎ রাস্তা পার হওয়ার চেষ্টা করলে, তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়।

মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা গাছে ধাক্কা খেলে দুই আরোহী গুরুতর আহত হন। সহিদ ঘটনাস্থলেই মারা যান, আর মোশারফকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন,

“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ তদন্ত করছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট