1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় পুলিশের বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ আটক ঝিনাইগাতীতে “নলকুড়া ইউনিয়ন লিজেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট” এর ড্র সম্পন্ন: মাঠ কাঁপাতে ফিরছেন লিজেন্ডরা শেরপুরে নার্সের বাসায় গোপনে ডিএনসি: হাসপাতালে ভর্তিকৃত গৃহবধূর করুণ মৃত্যু বাঘায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা: ৫ বছরের শিশুর আহাজারি শেরপুরের গারো পাহাড় রক্ষায় ফুঁসে উঠেছে সচেতন সমাজ: বন ধ্বংস ও বালু উত্তোলন বন্ধের দাবি চাটখিলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ডিমলায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ঢাকা ও হাতীবান্ধা থেকে দুই আসামিই গ্রেপ্তার স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত

নকলা-নালিতাবাড়ী আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম / শেরপুর প্রতিনিধি

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আসন্ন নির্বাচনকে সামনে রেখে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে নালিতাবাড়ী উপজেলার নন্নীবাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে।

নন্নী ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আয়োজনে এই পথসভাটি নন্নী ইউপি ভবন কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাত পাখা প্রতিকের এমপি প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল কায়েস।

নন্নী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ কামরুল ইসলামের উপস্থাপনায় এবং দলটির নন্নী ইউনিয়ন শাখার উপদেষ্টা আলী হোসেনের সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন:

  • উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক

  • সাধারণ সম্পাদক মিজানুর রহমান

  • সাংগঠনিক সম্পাদক আনসার উল্লাহ

  • নন্নী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি হাকিম আব্দুর রব

পথসভায় দলটির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা কমিটির অর্থ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশের কল্যাণ কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট