1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ নালিতাবাড়ীতে যানজটে আটকা পড়ে পথেই রোগীর মৃত্যু: জনমনে তীব্র ক্ষোভ পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা: সাংগঠনিক গতিশীলতার ওপর গুরুত্বারোপ শেরপুরের চেল্লাখালি নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক টঙ্গীতে গোপনে চতুর্থ বিয়ের চেষ্টা: তিন স্ত্রীর পর এবার স্থানীয়দের হাতে ধরা পড়ল যুবক শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা: ঘটনাস্থলে মিলল নারীর ওড়না ও জুতা রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি শেরপুরে কমছে পাহাড়ি ঢলের পানি, তবে কাটেনি বোরো চাষিদের দুশ্চিন্তা চাটখিলে রাতের অন্ধকারে অতর্কিত সন্ত্রাসী হামলা: জীবনের নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন তেঁতুলিয়ায় মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়, হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূর মৃত্যু

চাটখিল পৌর কিচেন মার্কেট (তোহা বাজার) উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে
চাটখিল পৌর কিচেন মার্কেট (তোহা বাজার) উদ্বোধন

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার

দীর্ঘ প্রায় ১০ বছরের প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধন হলো নবনির্মিত চাটখিল পৌর কিচেন মার্কেট (তোহা বাজার)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় বাজারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাটখিল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী, চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির আহবায়ক মোস্তফা কামাল, চাটখিল পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দেওয়াল শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, চাটখিল পৌরসভা জামায়াতের নায়েবে আমির ও সাবেক পৌর কাউন্সিলর জামাল উদ্দিন, চাটখিল বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক খোরসেদ আলম, প্রচার সম্পাদক ডাক্তার হারুনুর রশিদ, ছাত্র প্রতিনিধি আহমেদ রেদোয়ান সহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয়ভাবে আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল একটি কাঁচাবাজারের দীর্ঘদিনের চাহিদা পূরণ করতেই নতুন এই কিচেন মার্কেটের যাত্রা শুরু। চাটখিল পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাজারটি নির্মাণে প্রায় এক দশক সময় লেগে গেলেও এর ফলে চাটখিলবাসী একটি আধুনিক ও স্বাস্থ্যসম্মত কাঁচাবাজার উপহার পেল। এতে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন। পৌর প্রশাসক মিজানুর রহমান বলেন, “চাটখিল পৌর কিচেন মার্কেট বহুদিন ধরে অবহেলিত ছিল। এলাকাবাসীর সুবিধার্থে এটিকে আধুনিক ও পরিচ্ছন্ন মার্কেট হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করেছি। আজ এর উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।” চাটখিল পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় নির্মিত তোহা বাজার আগামী দিনগুলোতে স্থানীয় অর্থনীতি ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট