1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

“জামালপুরে অসকস-বাংলাদেশ কর্তৃক মহান একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে একুশে নভেম্বর একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। বাঙালি জাতির অগ্রযাতা ও বিজয়ের স্মারক হিসেবে সারাদেশে প্রতিবছর এটি পালিত হয়। এ বছর অসকস-বাংলাদেশ, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় মহান একুশে নভেম্বর উপলক্ষে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন মোঃ আবু শামা অর্ডন্যান্স, অসকস-বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা শাখার সভাপতি। তিনি স্বাধীনতা যুদ্ধের সকল সেক্টর কমান্ডার ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক সালাম ও অভিনন্দন জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার, অফিসার্স ইনচার্জ বকশীগঞ্জ উপজেলা, ওসি হাইওয়ে পুলিশ, আলহাজ্ব মানিক সওদাগর, সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বকশীগঞ্জ উপজেলা বিএনপি, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রব তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী সরকার (বকশীগঞ্জ থানা কমান্ড), জাহিদুল ইসলাম প্রিন্স (সাধারণ সম্পাদক বকশীগঞ্জ উপজেলা বিএনপি), অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা (সভাপতি পৌর বিএনপি ও পি পি জামালপুর জজ কোট), সাইফুল ইসলাম তালুকদার (শাকিল) (সাধারণ সম্পাদক পৌর বিএনপি), প্রফেসর মোসাদ্দেকুর রহমান মানিক (প্রধান সমন্বয়ক এনসিপি), আলহাজ্ব রাসেল মাহমুদ (সহ-সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন) ও অসকস-বাংলাদেশ উপজেলা সভাপতি ও সাংগঠনিক সম্পাদক সহ উপদেষ্টা মণ্ডলী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশরাফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জামালপুর জেলা শাখা এবং সাধারণ সম্পাদক বকশীগঞ্জ উপজেলা।

উক্ত দিবস পালনের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে এবং দেশের সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অবদান উদযাপিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট