1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ নালিতাবাড়ীতে যানজটে আটকা পড়ে পথেই রোগীর মৃত্যু: জনমনে তীব্র ক্ষোভ পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা: সাংগঠনিক গতিশীলতার ওপর গুরুত্বারোপ শেরপুরের চেল্লাখালি নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক টঙ্গীতে গোপনে চতুর্থ বিয়ের চেষ্টা: তিন স্ত্রীর পর এবার স্থানীয়দের হাতে ধরা পড়ল যুবক শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা: ঘটনাস্থলে মিলল নারীর ওড়না ও জুতা রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি শেরপুরে কমছে পাহাড়ি ঢলের পানি, তবে কাটেনি বোরো চাষিদের দুশ্চিন্তা চাটখিলে রাতের অন্ধকারে অতর্কিত সন্ত্রাসী হামলা: জীবনের নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন তেঁতুলিয়ায় মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়, হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূর মৃত্যু

রামগঞ্জ আসনে অন্যদল থেকে প্রার্থী দিলে আসন হারানোর আশঙ্কা: হারুনুর রশিদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে
রামগঞ্জে বিএনপির জনসভায় বক্তব্য রাখছেন মনোনয়নপ্রত্যাশী হারুনুর রশিদ।
রামগঞ্জে বিএনপির দোয়া অনুষ্ঠানে বক্তব্য দেন মনোনয়নপ্রত্যাশী হারুনুর রশিদ।

হাবিবুর রহমান
লক্ষ্মীপুর প্রতিনিধি

ঢাকা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক কমিশনার ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী হারুনুর রশিদ বলেছেন, “রামগঞ্জ বিএনপির ঘাঁটি। এখানে আগে চারবার ধানের শীষের প্রার্থী নির্বাচিত হয়েছেন। এ আসনে বিএনপির দলীয় প্রার্থী ছাড়া অন্য কোনো দল বা জোট থেকে প্রার্থী দেয়া হলে বিএনপি এ আসন হারাতে পারে। এ এলাকার জনগণ কোনো পরগাছাকে নির্বাচিত করবে না—আজকের জনসভাই তার প্রমাণ।”

শনিবার বিকেলে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রামগঞ্জ উপজেলা ও পৌর মহিলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে এখনো প্রার্থী ঘোষণা না হওয়ায় স্থানীয়ভাবে বিএনপি এবং বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও হারুনুর রশিদের মধ্যে বিবাদ ও কাঁদাছোড়াছুড়ি চলছে। এতে তৃণমূল নেতাকর্মীদের মাঝে হতাশা দেখা দিয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা। সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরন ও প্রভাষক হারুন অর রশিদ।

প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম ভিপি।
এ ছাড়া বক্তব্য রাখেন—

  • জিয়াউল হক জিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশফিকুল হক জয়

  • রামগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা

  • রফিক উল্যাহ পাটোয়ারী

  • ইসমাইল হোসেন বেঙ্গল

  • আবুল হোসেন

  • আবুল খায়ের লেলিন

  • মহিলা দলনেত্রী নয়ন আক্তার প্রমুখ

পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট