1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পীরগঞ্জে জিয়া সাইবার ফোর্সের দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পীরগঞ্জে জিয়া সাইবার ফোর্সের দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মাহফুজুর রহমান
স্টাফ রিপোর্টার

চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জিয়া সাইবার ফোর্স, পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় পীরগঞ্জ মুক্তিযোদ্ধা মদিনাতুল উলুম লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা আহ্বায়ক। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সচিব শরীফ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ম-আহ্বায়ক রেজওয়ানুল ফেরদৌস, আহ্বায়ক কমিটির সদস্য আকরাম হোসেন, সদস্য মোঃ আমিনুল হক, সদস্য সুজন, সদস্য মোঃ বাবুল ও সদস্য আবু বক্কর সিদ্দিক।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল পৌর শাখার সদস্য সচিব রুবেল হক, পৌর শাখার যুগ্ম-আহ্বায়ক মোঃ মানিক, রাজনৈতিক বিশিষ্টজনসহ দলীয় নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী। তিনি দেশের মানুষের কল্যাণে দীর্ঘদিন কাজ করেছেন। বর্তমানে তিনি অসুস্থ—তার দ্রুত সুস্থতা কামনা করে বক্তারা সবাইকে দোয়া করার আহ্বান জানান।

মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট